সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) অনলাইনে একটি জরিপ চালায়। এতে অংশগ্রহণকারীদের ৯৩.৫ শতাংশ নেটিজেন মনে করেন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে চীনের বিজয়, বৈশ্বিক দারিদ্র্য হ্রাসে মূল ভূমিকা রেখেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৯২.৯ শতাংশ বলেছেন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে চীনের বিজয়ের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে চীনা সরকারের জনতাকেন্দ্রিক উন্নয়ন দর্শন; ৮৫.৪ শতাংশ মনে করেন, দারিদ্র্য হ্রাস হচ্ছে একধরনের উন্নয়ন এবং উন্নয়ন হচ্ছে দারিদ্র্য সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর পদ্ধতি; ৮৯.১ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, চীন হচ্ছে একটি দারিদ্র্যমুক্ত বৈশ্বিক সমাজের সমর্থক, সংগঠক, ও অবদানকারী; ৯০.৪ শতাংশ নেটিজেন বিশ্বাস করেন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে চীনের বিজয়, দারিদ্র্যমুক্তির প্রশ্নে বৈশ্বব্যাপী আস্থা বাড়িয়েছে; এবং ৯২.৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে চীনের দৃষ্টিভঙ্গি ও অনুশীলন বিশ্বব্যাপী উচ্চমানের উন্নয়নের জন্য মূল্যবান অভিজ্ঞতা সরবরাহ করেছে।
সিজিটিএনের এই জরিপটি সংস্থার ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি, ও রুশ ভাষা প্লাটফর্মে চালানো হয়। ২৪ ঘন্টায় ৯৭৪৪ জন নেটিজেন জরিপে অংশগ্রহণ করেন।
(আলিম)