ডিসেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্র সৈকতে সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে চীন।
সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়াখুন এ কথা জানান।
তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে সমবেদনা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় নিহতদের প্রতি গভীর শোক জানানো হয় এবং শোকাহত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করা হয়।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সিডনির বোন্ডি সমুদ্র সৈকতের একটি জনপ্রিয় স্থানে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ইহুদিদের আলোর উৎসব হনুক্কার প্রথম দিন উদযাপন উপলক্ষে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।
এই ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ১৯৯৬ সালের পর অস্ট্রেলিয়ায় এটিকে সবচেয়ে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
জেনিফার/ নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
সিডনি সমুদ্র সৈকতে গুলিবর্ষণ: চীনের গভীর সমবেদনা
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.