ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালে চীনের চলচ্চিত্র অর্থনীতির প্রবৃদ্ধির গতি বাড়াতে বেইজিংয়ে এক বিস্তৃত প্রচারমূলক কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে উদ্বোধন হওয়া এই উদ্যোগে সিনেমা-সম্পর্কিত বিভিন্ন প্রচার কার্যক্রম, দর্শক আকর্ষণে ছাড় এবং নতুন প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন ও চায়না মিডিয়া গ্রুপ। এর মূল লক্ষ্য বক্স অফিস আয় ও সংশ্লিষ্ট খাতের রাজস্ব বাড়ানো এবং চীনা সিনেমার সাংস্কৃতিক আবেদন শক্তিশালী করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান ও চায়না মিডিয়া গ্রুপের সভাপতি শেন হাইসিয়ং ও বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং।
এদিকে, এ অনুষ্ঠানে হ্যনান ব্রডকাস্টিং ও টেলিভিশন স্টেশন-এর সহযোগিতায় একাধিক চলচ্চিত্র বিতরণ সংস্থা ২০২৬ সালে এলইডি চলচ্চিত্র পর্দা ও ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটার সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে।
চায়না ফিল্ম সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এবং হুয়াসিয়া ফিল্ম ডিস্ট্রিবিউশন যৌথভাবে জাতীয় চলচ্চিত্র ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
সিনেমার প্রসারে বেইজিংয়ে বিশেষ প্রচারণা শুরু
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.