আগামীকাল (সোমবার) ‘ছিউসি ম্যাগাজিনে’ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হবে। প্রবন্ধটির শিরোনাম—‘সিপিসি'র নিজস্ব সংস্কার ত্বরান্বিত করতে পাঁচটি খাতে অগ্রগতি অর্জন জরুরি’। প্রবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, সিপিসি’র নিজস্ব সংস্কারের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করতে হবে। এটি দেশের উচ্চমানের উন্নয়নের জন্য দৃঢ় রাজনৈতিক নিশ্চয়তা প্রদান করবে। এতে বলা হয়, পার্টির সদস্যদের আরও সুদৃঢ় সংকল্প ধারণ করতে হবে। তাদের সক্রিয়ভাবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়ায় অংশ নিতে হবে এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। প্রবন্ধে ক্ষমতার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, দুর্নীতি কঠোরভাবে দমন করতে হবে। যেহেতু পার্টির সদস্য ও কর্মকর্তাদের ক্ষমতা জনগণই প্রদান করেছে, তাই তা সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং জনগণের প্রতি দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া কঠোর তত্ত্বাবধান নিশ্চিত করে নিয়ম লঙ্ঘন ও অপরাধকে কঠোরহস্তে মোকাবিলার আহ্বান জানানো হয়েছে। (শুয়েই/তৌহিদ/জিনিয়া)
সিপিসি’র আত্ম-সংস্কার নিয়ে সি চিন পিংয়ের প্রবন্ধ প্রকাশিত
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.