জানুয়ারি ৯: সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য-সম্মেলন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন, সর্বোচ্চ গণ আদালত, আর সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার সিপিসি কমিটির কর্মপ্রতিবেদনের পাশাপাশি, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর কার্যবিবরণী শোনা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এ সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে বলা হয়, পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে, জটিল ও পরিবর্তিত পরিস্থিতির মুখে, চীনের কাজ হবে কঠিন ও জটিল। সিপিসি-র নেতৃত্বে এ পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং চীনের আধুনিকায়ন প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
সম্মেলনে জোর দিয়ে বলা হয়, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলন, সর্বোচ্চ গণ আদালত, আর সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার উচিত, সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক চিন্তাধারার আলোকে, সিপিসি-র বিশতম জাতীয় কংগ্রেস ও বিভিন্ন পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বাস্তবায়ন করা; পঞ্চদশ পাচঁসালা পরিকল্পনার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ বাস্তবায়ন করা; একসাথে বিভিন্ন ক্ষেত্রের কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি ভালো সূচনা করা।
সূত্র: সিএমজি
সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য-সম্মেলনে সি চিন পিং
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.