Saturday, April 11, 2026
Live

সি চিন পিং ও পুতিনের মধ্যে ভিডিও বৈঠক অনুষ্ঠিত

সি চিন পিং ও পুতিনের মধ্যে ভিডিও বৈঠক অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ৪: আজ (বুধবার) বিকেলে বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও বৈঠক করেছেন। সি চিন পিং প্রেসিডেন্ট পুতিন এবং রুশ জনগণকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, গত বছর তিনি এবং প্রেসিডেন্ট পুতিন দুইবার বৈঠক করেছেন এবং চীন-রুশ সম্পর্ককে উন্নয়নের নতুন পর্যায়ে উন্নীত করেছেন। দু’দেশ আড়ম্বরপূর্ণভাবে বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। দু’দেশের অর্থ-বাণিজ্যিক বিনিময় সুষ্ঠু রয়েছে। দু’দেশ বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করেছে এবং আরও ন্যায়সঙ্গত বিশ্ব পরিচালনা ব্যবস্থা গঠনে প্রচেষ্টা চালিয়েছে। সি চিন পিং জোর দিয়ে বলেন, চলতি বছর হলো চীনের ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’র শুরুর বছর। চীন আরও সক্রিয়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে এবং রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নেবে। চলতি বছর চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী। দু’দেশের উচিত উচ্চপর্যায়ের বিনিময় ঘনিষ্ঠতর করা, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা জোরদার করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে এগিয়ে নেওয়া। জবাবে পুতিন বলেন, গত বছর রাশিয়া ও চীন যৌথভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছে। এর মাধ্যমে রুশ ও চীনা জনগণের বিপুল ত্যাগের বিনিময়ে অর্জিত বিশ্বশান্তিকে দৃঢ়ভাবে সমুন্নত রাখা হয়েছে এবং ঐতিহাসিক সত্যকে রক্ষা করা হয়েছে। বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও বাস্তবসম্মত হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে; ‘সংস্কৃতি বর্ষ’ সফল হয়েছে এবং পারস্পরিক ভিসা অব্যাহতি নীতি দুই দেশের জনগণের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলেছে। নতুন বছর রাশিয়া-চীন সম্পর্কের প্রতি রাশিয়ার পূর্ণ আস্থা রয়েছে। পুতিন আরও বলেন, উভয় পক্ষের উচিত- জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি এবং দুই দেশের জনগণের কল্যাণে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখা। (শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.