এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দেশটির সেবাখাতের উচ্চমানের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের জন্য সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গল ও বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত সেবাখাত বিষয়ক জাতীয় সম্মেলনে এক নির্দেশনায় তিনি এ আহ্বান জানান।
প্রেসিডন্টে সি’র মতে, সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের সেবাখাত আকারে ক্রমাগত প্রসারিত হয়েছে এবং এর গুণমান ও কার্যকারিতা ক্রমাগত উন্নত হয়েছে। এটি শিল্পোন্নয়নে সহায়তা, জনগণের জীবনধারণের চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চাহিদা-চালিত উন্নয়ন, সংস্কারে যুগান্তকারী সাফল্য, প্রযুক্তিগত ক্ষমতায়ন এবং উন্মুক্তকরণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে সি সেবা খাতে সক্ষমতা বৃদ্ধি ও গুণগত মানোন্নয়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, উৎপাদক সেবাগুলোকে আরও বেশি বিশেষায়িত এবং মূল্য-শৃঙ্খলের উচ্চতর পর্যায়ে উন্নীত করতে, উচ্চমানের, বৈচিত্র্যময় ও সহজলভ্য ভোক্তা সেবা গড়ে তুলতে এবং আরও বেশি ‘চায়না সার্ভিসেস’ ব্র্যান্ড তৈরি করতে প্রচেষ্টা চালাতে হবে।
সূত্র: সিএমজি