সেমিকন্ডাক্টর সরবরাহ স্বাভাবিক করতে নেক্সপেরিয়া সমস্যার দ্রুত সমাধান চাইল বেইজিং

সেমিকন্ডাক্টর সরবরাহ স্বাভাবিক করতে নেক্সপেরিয়া সমস্যার দ্রুত সমাধান চাইল বেইজিং
নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক কোম্পানি নেক্সপেরিয়া সম্পর্কিত সমস্যার দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য নেদারল্যান্ডসের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ বৈশ্বিক সেমিকন্ডাক্টর উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত সেপ্টেম্বরের শেষের দিকে নেদারল্যান্ডসের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় তথাকথিত ‘জাতীয় নিরাপত্তা’ উদ্বেগ দেখিয়ে চীনা কোম্পানি উইংটেকের বিদেশী সাবসিডিয়ারি নেক্সপেরিয়ার বৈশ্বিক কার্যক্রম স্থগিত করে একটি আদেশ জারি করে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে এই সিদ্ধান্ত বাজারের নীতির লঙ্ঘন এবং এটি নেদারল্যান্ডসের নিজস্ব ব্যবসায়িক পরিবেশের ক্ষতি করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ংছিয়ান এই প্রসঙ্গে বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে বর্তমান বিঘ্নের উৎস ও দায়ভার নেদারল্যান্ডসের ওপর বর্তায়। নেক্সপেরিয়া সংক্রান্ত প্রশাসনিক আদেশ স্থগিত করার জন্য চীন ডাচ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে এবং এটিকে সমস্যার সঠিক নিষ্পত্তির দিকে প্রথম সঠিক পদক্ষেপ হিসেবে দেখছে। তবে, ইস্যুটির সম্পূর্ণ সমাধানের জন্য এখনও কিছু কাজ বাকি আছে।’ শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.