Saturday, April 11, 2026
Live

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির তীব্র বিরোধিতা চীনের

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির তীব্র বিরোধিতা চীনের
ডিসেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতির তীব্র বিরোধিতা করেছে চীন। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ অবস্থান তুলে ধরেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই। সুন লেই বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ আফ্রিকার হর্ন অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আঞ্চলিক সংস্থা ও বিভিন্ন দেশ তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে। চীন এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এর ঘোর বিরোধিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন জাতিসংঘ সনদের একটি মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের একটি অটল ভিত্তি। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে এই নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে তিনি সোমালিল্যান্ড কর্তৃপক্ষকে পরিস্থিতি বাস্তবসম্মতভাবে অনুধাবন করার, বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ও বহিরাগত শক্তির সঙ্গে যোগসাজশ বন্ধ করার এবং যত দ্রুত সম্ভব সোমালিয়ার ফেডারেল সরকারের সঙ্গে সংলাপে ফেরার আহ্বান জানান। জেনিফার/ শুভ তথ্য: সিনহুয়া, ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.