ডিসেম্বর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: অনুর্বর ও মরু এলাকাকে আধুনিক সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে গড়ে তুলছে চীন। দেশটির বিভিন্ন অঞ্চলে বড় আকারের সৌর তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানিতে খুলছে নতুন দিগন্ত।
উত্তর-পশ্চিম চীনের সুবিশাল অনুর্বর গোবি মরুভূমিতে বৃত্তাকারে সাজানো ২৫ হাজারটিরও বেশি হেলিওস্ট্যাট মোট ৭ লাখ ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে প্রতিফলিত করছে সূর্যের আলো। ১০৮টি ফুটবল মাঠের সমান এই কেন্দ্রটি আছে কানসু প্রদেশের চিউছুয়ান সিটিতে। এটি মরু এলাকায় নির্মিত চীনের প্রথম প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় টাওয়ার-ঘরানার সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র।
কানসু প্রদেশে বায়ু ও সৌরশক্তি উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রদেশটির ১ লাখ ৯৭ হাজার বর্গকিলোমিটার জমি এখনো অব্যবহৃত, যা মোট আয়তনের প্রায় ৪৬ শতাংশ। এ কারণে অঞ্চলটি নতুন জ্বালানি প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগী।
১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১–২০২৫) শুরুর পর থেকে চীন অনুর্বর এলাকায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে গতি বাড়িয়েছে। এর ফলে একসময়ের দুর্গম মরুভূমি এখন ‘সবুজ বিদ্যুতের ভান্ডারে’ পরিণত হচ্ছে।
দুপুরের সময় প্রকল্পটির হেলিওস্ট্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে সূর্যের দিকে ঘুরে আলো কেন্দ্রীয় টাওয়ারে প্রতিফলিত করে। সেখানে গলিত লবণ ৫৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে উত্তপ্ত হয়। পরে এই তাপ সঞ্চয় করে বাষ্প তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
প্রকল্পের উপ-ব্যবস্থাপক হুয়াং লুশান জানান, চলতি বছরের জুনে কেন্দ্রটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বছরে এখান থেকে প্রায় ১৪৫ কোটি কিলোওয়াট-ঘণ্টা পরিষ্কার বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। এতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টন কয়লা সাশ্রয় হবে।
সৌর তাপবিদ্যুৎ প্রযুক্তিতে শক্তি সঞ্চয় ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সুবিধা রয়েছে। ফলে দিন-রাত ২৪ ঘণ্টাই পরিষ্কার বিদ্যুৎ সরবরাহ সম্ভব।
কানসু প্রদেশে বর্তমানে সৌর তাপবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ৬ লাখ ২০ হাজার কিলোওয়াট। এর পাশাপাশি ইয়ুমেনে ১ লাখ কিলোওয়াট ক্ষমতার লিনিয়ার ফ্রেনেল সৌর তাপবিদ্যুৎ কেন্দ্রও চালু রয়েছে।
ইয়ুমেন প্রকল্পের উৎপাদন ব্যবস্থাপক চু ইয়ি বলেন, ফ্রেনেল প্রযুক্তিতে নির্মাণ সহজ, রক্ষণাবেক্ষণ কম ব্যয়বহুল এবং নিরাপত্তা বেশি। এই কেন্দ্র সৌর পিভি, বায়ু ও শক্তি সঞ্চয় প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে বছরে ১৭০ কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এতে প্রায় ৩৫ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ সম্ভব।
চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে সৌরবিদ্যুৎ খাতে—সৌর তাপবিদ্যুৎসহ—নতুন করে ২৪ কোটি কিলোওয়াট সক্ষমতা যুক্ত হয়েছে।
চীন সরকারি নীতি সহায়তা ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে বিশেষ কাচ, ইস্পাত ও লবণ শিল্পসহ একাধিক ঐতিহ্যবাহী খাতও নতুন করে চাঙ্গা হয়ে উঠছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র: মরু এলাকার বিস্ময়কর রূপান্তর চীনে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.