ফেব্রুয়ারি ৪: চীনের বেইজিংয়ে কুও মিন তাং বা কেএমটি-সিপিসি থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। ‘আন্তঃপ্রণালী বিনিময় এবং সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক এই ফোরামে উভয়পক্ষের থিঙ্ক ট্যাঙ্ক কর্মীদের পাশাপাশি তাইওয়ান প্রণালী জুড়ে পর্যটন, শিল্প এবং প্রযুক্তি খাতের প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং পণ্ডিতদের একত্রিত করা হয় ফোরামে। অংশগ্রহণকারীরা মতামত বিনিময়করেন এবং উভয়পক্ষের সকল ক্ষেত্রকে আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন, বাধা অপসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে আন্তঃপ্রণালী বিনিময় এবং সহযোগিতা গভীর করার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।
ফোরাম চলাকালীন, অংশগ্রহণকারীরা তিনটি বিষয়ের উপর গভীর আলোচনা করেছেন, সেগুলো হলো আন্তঃপ্রণালী পর্যটন বিনিময় ও সহযোগিতা, শিল্প বিনিময় ও সহযোগিতা, এবং পরিবেশগত ও টেকসই উন্নয়ন বিনিময় ও সহযোগিতা। তাঁরা পাঁচটি ক্ষেত্রে ১৫টি সাধারণ মতামত তুলে ধরেন, যার লক্ষ্য পর্যটন ও জাহাজ চলাচল, চিকিত্সা ও স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নির্ভুল যন্ত্রপাতি, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, এবং শক্তি ও পরিবেশ সুরক্ষায় আন্তঃপ্রণালী বিনিময় এবং সহযোগিতা প্রচার করা।
কুও মিন তাং পার্টির ন্যাশনাল পলিসি রিসার্চ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লি হোং ইউয়ান বলেছেন যে, ২০১৬ সালে মিন চিন পার্টি ক্ষমতায় আসার পর থেকে তাইওয়ান প্রণালী জুড়ে পরিস্থিতি জটিল এবং গুরুতর হয়ে উঠেছে এবং আন্তঃপ্রণালী সম্পর্ক আবারও তাদের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখোমুখি হচ্ছে। তাইওয়ান প্রণালীর উভয়রপাশের স্বদেশীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, ‘১৯৯২ ঐক্যমত্য’ বজায় রাখা উচিত, ‘তাইওয়ান স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদ এবং বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করা উচিত, তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি রক্ষা করা উচিত, আদান-প্রদান এবং সহযোগিতা জোরদার করা উচিত, জনগণের জীবিকা উন্নত করার জন্য নিজেদের উত্সর্গ করা উচিত এবং চীনা জাতির একটি মহান পুনর্জাগরণ তৈরির জন্য একসাথে কাজ করা উচিত।
অংশগ্রহণকারীরা কুও মিন তাং পার্টি-সিপিসি থিঙ্ক ট্যাঙ্ক ফোরামের ইতিবাচক তাত্পর্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে বলেন, তাঁরা বিশ্বাস করেন যে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক মিথস্ক্রিয়া বজায় রাখা আন্তঃপ্রণালী বিনিময় এবং সহযোগিতা গভীর করার জন্য সহায়ক, যা প্রণালীর উভয় পাশের জনগণের উপকার করবে। তাঁরা উভয়পক্ষের সকল ক্ষেত্রকে আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন, বাধা অপসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় এবং সহযোগিতা গভীর করার জন্য পরিবেশ তৈরি করতে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এই ফোরামটি একটি ভালো সূচনা হয়ে উঠেছে। এটি একটি স্পষ্ট সংকেতও পাঠিয়েছে যে, ‘১৯৯২ ঐক্যমত্য’ বজায় রাখার এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’ বিরোধিতার সাধারণ রাজনৈতিক ভিত্তির উপর ভিত্তি করে, কুও মিন তাং পার্টি এবং সিপিসি বিনিময় এবং মিথস্ক্রিয়াকে শক্তিশালী করবে, ইতিবাচক মিথস্ক্রিয়া বজায় রাখবে, আন্তঃপ্রণালী সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নকে উত্সাহিত করবে এবং প্রণালীর উভয় পাশের মানুষের কল্যাণের জন্য একসাথে কাজ করবে।
(রুবি/হাশিম/সুবর্ণা)
坚持“九二共识” 反对“台独”分裂 国共两党智库论坛释放清晰信号
国共两党智库论坛昨天(3日)在北京举行。论坛以“两岸交流合作前瞻”为主题,国共两党智库人员以及两岸旅游、工业、科技等界别代表人士、专家学者展开交流探讨,呼吁两岸各界共同努力推动两岸关系和平发展,破除障碍,为深化两岸各领域交流合作创造条件。
论坛期间,与会人士围绕两岸旅游交流合作、产业交流合作、环境与永续发展交流合作三项议题进行深入研讨,提出五方面15条共同意见,旨在推动两岸在旅游航运、医疗康养、人工智能、精密机械、防灾减灾、能源环保等方面的交流合作。
中国国民党国政研究基金会副董事长 李鸿源表示,2016年民进党上台以来,台海形势复杂严峻,当前两岸关系再次面临何去何从的重要抉择。两岸同胞要团结起来,坚持“九二共识”,反对“台独”分裂跟外来干涉,维护台海和平,加强交流合作,致力民生改善,携手共创中华民族复兴伟业。
与会人士高度肯定举办国共两党智库论坛的积极意义和重要作用,认为国共两党保持良性互动有利于深化两岸交流合作,造福两岸人民,呼吁两岸各界共同努力推动两岸关系和平发展,破除障碍,为深化两岸各领域交流合作创造条件。
本次论坛成为一个良好的开端。论坛也释放清晰信号,在坚持“九二共识”、反对“台独”共同政治基础上,国共两党将加强交流交往,保持良性互动,推动两岸关系和平发展,为两岸民众共谋福祉。
স্বাধীনতার নামে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদের বিরোধিতায় কেএমটি-সিপিসি থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.