মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: সফলভাবে ‘স্মার্ট ড্রাগন-৩’ রকেট উৎক্ষেপণ করেছে চীন। রোববার রাতে পূর্বাঞ্চলের শানতং প্রদেশের উপকূলীয় এলাকা থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
রাতে উৎক্ষেপণ হওয়া এ রকেট সেন্টিস্পেস-০২ নামের স্যাটেলাইট বহরকে নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়। এ কার্যক্রম পরিচালনা করে থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র।
এটি স্মার্ট ড্রাগন-৩ রকেটের ১০ম সফল মিশন। ‘চিয়েলং-৩’ নামেও পরিচিত রকেটটি মূলত বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য তৈরি। চার ধাপের কঠিন জ্বালানি চালিত রকেটটি সাগর ও স্থল থেকে উৎক্ষেপণ করা যায়।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি