স্যাটেলাইটে যুক্ত হলো চীনা রোবট

স্যাটেলাইটে যুক্ত হলো চীনা রোবট
চীন প্রথমবারের মতো একটি হিউম্যানয়েড রোবটকে সরাসরি লো-আর্থ অরবিট স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করেছে। এতে করে ভবিষ্যতে রোবটগুলো স্থলভিত্তিক নেটওয়ার্ক ছাড়াই দুর্গম এলাকায় স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে। সম্প্রতি অনুষ্ঠিত একটি বাণিজ্যিক মহাকাশ শিল্প প্রচার অনুষ্ঠানে এই পরীক্ষা সম্পন্ন হয়। এতে বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যানয়েড রোবোটিক্স নির্মিত ‘এমবডিড থিয়েন খুং’ রোবটটি গ্যালাক্সিস্পেস কোম্পানির একটি ইন্টারনেট স্যাটেলাইটের সঙ্গে স্থিতিশীল সংযোগ স্থাপন করে এবং রোবটের ভিজ্যুয়াল ডেটা সমন্বিতভাবে পাঠাতে সক্ষম হয়। এক্স-হিউম্যানয়েড জানায়, এটি বিশ্বে প্রথম এমন প্রদর্শনী যেখানে একটি হিউম্যানয়েড রোবট একসঙ্গে লো-অরবিট স্যাটেলাইট, দেশীয় স্মার্টফোন ও কম্পিউটার টার্মিনালের সঙ্গে সংযুক্ত হলো। পরীক্ষার সময় রোবটটি একটি মানববিহীন যান থেকে নথি গ্রহণ করে বেইজিংয়ের উপকণ্ঠে অবস্থিত নতুন একটি মহাকাশ শিল্প পার্কে পৌঁছে দেয়। পুরো প্রক্রিয়ায় রোবটের চলাচল ও তার দৃষ্টিকোণ থেকে ধারণ করা লাইভ ভিডিও স্যাটেলাইটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কমান্ড সেন্টারে পাঠানো হয়, কোনো বিলম্ব ছাড়াই। বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে রোবটগুলো সেলুলার বা ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারবে। এতে পাহাড়ি অঞ্চল, দূরবর্তী দ্বীপ কিংবা দুর্যোগপূর্ণ এলাকায়ও রোবটের রিয়েল-টাইম যোগাযোগ ও কার্যক্রম সম্ভব হবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.