হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী এবং হংকংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রথম পর্বে একুশের প্রথম প্রহরে কনসাল জেনারেল ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা ভাষা আন্দোলনের তাৎপর্য ও চেতনা নিয়ে বক্তব্য প্রদান করেন। কনসাল জেনারেল ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর তার বক্তব্যে মাতৃভাষার অস্তিত্ব রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং মহান স্বাধীনতা সংগ্রামে ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে আত্মদানকারী শহিদদের অবদানও স্মরণ করেন। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে আগত অতিথিদের জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। নাহার/আজাদ তথ্য ও ছবি- হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.