নভেম্বর ২৮: হংকংয়ের তাই পো ওয়াং ফুক কোর্টের অগ্নিকাণ্ড ঘটার পর, সমাজের বিভিন্ন মহল দ্রুততার সাথে উদ্ধার ও তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করে। হংকংয়ের স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ফাউন্ডেশান এবং মূল-ভূখণ্ডের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা টাকা ও জিনিসপত্র দান করে, দুর্গত অধিবাসীদের জরুরি পুনর্বাসন, জীবনযাত্রার নিরাপত্তা ও দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। আহত ও নিহতদের আত্মীয়স্বজনের জরুরি প্রয়োজন দূর করার জন্য হংকং জকি ক্লাব গতকাল (বৃহস্পতিবার) ১০ কোটি হংকং ডলার দেয়ার ঘোষণা দেয়। হেন্ডারসন ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বলেছে, লি শাউ কি ফাউন্ডেশন ৩ কোটি হংকং ডলার দেবে, যা জরুরি উদ্ধার ও ক্রান্তিকালীন পুনর্বাসনে ব্যবহৃত হবে। এদিকে, সিনো গ্রুপ ও এনজি টেং ফং চ্যারিটেবল ফাউন্ডেশন লিমিটেড ২ কোটি হংকং ডলার দেওয়ার পাশাপাশি, হংকংয়ের বেশ কয়েকটি হোটেলের ১৬০টি রুমে অধিবাসীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে। তা ছাড়া, চীনের রেড ক্রস সোসাইটি হংকং রেড ক্রসকে ত্রাণকাজে ব্যয়ের জন্য ২ মিলিয়ন ইউয়ান রেনমিনপি দিয়েছে। (প্রেমা/আলিম/ছাই)
হংকংয়ের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য দিচ্ছে সমাজের বিভিন্ন মহল
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.