হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের ‘দ্বীপজুড়ে স্বাধীন শুল্ক পরিচালনা’ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি আনবে: আন্তর্জাতিক বিশেষজ্ঞরা

হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের ‘দ্বীপজুড়ে স্বাধীন শুল্ক পরিচালনা’ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি আনবে: আন্তর্জাতিক বিশেষজ্ঞরা
ডিসেম্বর ১৯: বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে ‘দ্বীপজুড়ে স্বাধীন শুল্ক পরিচালনা’ চালু করা চীনের উচ্চমানের উন্মুক্তকরণ এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্পের স্পষ্ট প্রকাশ—এমন মত দিয়েছেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। তাদের মতে, এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠনে শক্তিশালী গতি সঞ্চার করবে। কানাডার ওয়েস্টার্ন ট্রিনিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য ফিলিপ লেয়ার্ড বলেন, হাইনানের দ্বীপজুড়ে স্বাধীন শুল্ক পরিচালনা চীনের উন্মুক্তকরণ সম্প্রসারণের একটি প্রতীকী ও যুগান্তকারী পদক্ষেপ। তার মতে, এটি উচ্চমানের প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের প্রতিনিধিত্ব করে, যা বাণিজ্য, আন্তঃসীমান্ত মূলধন প্রবাহ এবং মানুষের যাতায়াত আরও সহজ করবে। এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও অংশীদারদের জন্য নতুন সুযোগও তৈরি হবে। তিনি বলেন, চীন উন্মুক্ত বিশ্ব অর্থনীতির দৃঢ় সমর্থক ও সক্রিয় নির্মাতা। ইন্দোনেশিয়ার জেন্টারা রিসার্চ ইনস্টিটিউটের কৌশলগত যোগাযোগ ও গবেষণা পরিচালক ক্রিস্টিন তিহিং বলেন, দ্বীপজুড়ে স্বাধীন শুল্ক পরিচালনা শুরু হলে মানুষের যাতায়াত আরও সহজ হবে, বাণিজ্য ও বিনিয়োগ হয়ে উঠবে আরও প্রাণবন্ত। রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম ভাইস চেয়ারম্যান ভ্লাদিমির জেনিসভ বলেন, হাইনানে মুক্ত বাণিজ্য বন্দর গড়ে তুলে চীন একাধিক অনুকূল নীতি ও নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, এটি আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যবিষয়ক মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ুদি বলেন, এটি চীনের উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাইনান মুক্ত বাণিজ্য বন্দরের স্বাধীন শুল্ক পরিচালনা আমিরাতের বিনিয়োগকারীদের জন্যও অত্যন্ত আকর্ষণীয় বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, আমিরাতের কোম্পানিগুলো হাইনানে বিনিয়োগে আগ্রহী হবে এবং এই উদ্যোগ চীন ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। শিশির/ফয়সল/মুক্তা) 多国人士表示海南自贸港封关为国际贸易带来新机遇 推动建设开放型世界经济 多国人士表示,在世界经济面临的不确定性日益加剧的背景下,海南自由贸易港封关运作体现了中国坚定不移推进高水平对外开放的决心,为国际贸易带来新机遇,将有力推动建设开放型世界经济。 加拿大西三一大学副校长 菲利普·莱尔德:海南自贸港封关运作,是中国扩大开放的标志性一步。它代表了一种高水平的制度创新,为贸易、跨境资本流动、人员往来提供便利,为国际企业和合作伙伴提供了新机遇。中国是开放型世界经济的坚定倡导者和积极建设者。 印尼根塔拉研究院战略传播与研究总监 克莉丝汀·蒂欣:随着全岛开始封关运作,我们将看到更便利的人员往来,更活跃的贸易和投资。 俄罗斯联邦委员会国际事务委员会第一副主席 杰尼索夫:中国在海南建设自由贸易港,带来优惠政策和新的贸易发展机遇。我们相信这将有利于地区乃至全球贸易的发展与繁荣。 阿联酋外贸国务部长 萨尼·泽尤迪:这是中国扩大高水平对外开放的又一重大举措,海南自贸港封关对阿联酋的投资者非常有吸引力。我们的企业会有兴趣到海南自贸港投资,我坚信海南自贸港将会促进阿中两国经贸关系。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.