Saturday, April 11, 2026
Live

হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে বিশেষ কাস্টমস কার্যক্রমের প্রথম দিনেই নতুন রেকর্ড

হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে বিশেষ কাস্টমস কার্যক্রমের প্রথম দিনেই নতুন রেকর্ড
ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হাইনান মুক্ত বাণিজ্য বন্দরে বৃহস্পতিবার শুরু হওয়া দ্বীপব্যাপী বিশেষ কাস্টমস কার্যক্রমের প্রথম দিনেই শুল্কমুক্ত পণ্য আমদানির পরিমাণ ৩৬০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। হাইখৌ কাস্টমসের তথ্য অনুযায়ী, ‘প্রথম লাইন’-এর মাধ্যমে প্রধান আমদানি পণ্য ছিল কাঁচা তেল ও বিমান যন্ত্রপাতি। আর ‘দ্বিতীয় লাইন’-এর মাধ্যমে চীনের মূল ভূখণ্ডে বিক্রি হয়েছে প্রক্রিয়াজাত পণ্য, যার যোগমান ৩০ শতাংশ বা তার বেশি, যা প্রায় ১৪ দশমিক ৬৯ মিলিয়ন ইউয়ান মূল্যের। এর ফলে ৮ লাখ ৮ হাজার ইউয়ান শুল্ক মওকুফ হয়েছে। এসব পণ্যের মধ্যে ছিল চিকিৎসা সরঞ্জাম, ঔষধ ও খাদ্য। বিশ্বের সবচেয়ে বড় এই মুক্ত বাণিজ্য বন্দরে বিশেষ কাস্টমস কার্যক্রম বিদেশি পণ্য আনার প্রক্রিয়াকে সহজ করছে, শুল্কমুক্ত সুবিধা বাড়াচ্ছে এবং ব্যবসার জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি করছে। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.