জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশে অবস্থিত চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশনের (সিএনএনসি) চাংচৌ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট–২ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে প্রবেশ করেছে। ১৬৮ ঘণ্টার ধারাবাহিক পরীক্ষামূলক অপারেশন পরীক্ষার পর বিশ্বের বৃহত্তম ‘হুয়ালং ওয়ান’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ধাপের পূর্ণ কমিশনিং সম্পন্ন হলো।
চাংচৌ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চীনের তৈরি তৃতীয় প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ‘হুয়ালং ওয়ান’-এর গুরুত্বপূর্ণ কেন্দ্র। এতে মোট ছয়টি ‘হুয়ালং ওয়ান’ ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ইউনিট–১ ও ইউনিট–২ এখন বাণিজ্যিকভাবে চালু আছে। ইউনিট–১ ইতোমধ্যে ১০ দশমিক ২ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। ইউনিট–৩ ও ইউনিট–৪-এর নির্মাণকাজ চলমান। ইউনিট–৫ ও ইউনিট–৬-এর প্রস্তুতিমূলক কাজ এগোচ্ছে। পুরো প্রকল্প শেষ হলে কেন্দ্রটি বছরে প্রায় ৬০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
‘হুয়ালং ওয়ান’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ধাপ সম্পন্ন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.