Wednesday, April 8, 2026
Live

১১ মাসে স্থিতিশীল চীনের শিল্প অর্থনীতি

১১ মাসে স্থিতিশীল চীনের শিল্প অর্থনীতি
চলতি বছরের প্রথম ১১ মাসে চীনের শিল্প অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে এবং কাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস)-এর তথ্য অনুযায়ী, নির্ধারিত আকারের ঊর্ধ্বে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজন আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেড়েছে। সোমবার প্রকাশিত তথ্যে বলা হয়, গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোয় ধারাবাহিক অগ্রগতি দেখা যাচ্ছে এবং নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিগুরো দ্রুত এগোচ্ছে। নভেম্বরে চীনের শিল্পখাতের পারফরম্যান্স ছিল বেশ শক্তিশালী। ৪১টি প্রধান শিল্প-শ্রেণির মধ্যে ৩০টিতে বছরওয়ারি প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে অটোমোবাইল উৎপাদন, রেলওয়ে, জাহাজ নির্মাণ, মহাকাশ এবং অন্যান্য পরিবহন সরঞ্জাম উৎপাদন খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯ শতাংশ। একই সময়ে কম্পিউটার, যোগাযোগ এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম উৎপাদন শিল্পে প্রবৃদ্ধি হয়েছে ৯.২ শতাংশ। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.