নভেম্বর ১২: চায়না চেম্বার অফ ইন্টারন্যাশনাল কমার্স জানিয়েছে, ১৮তম ইউরোপ-চীন ব্যবসা ও প্রযুক্তি সহযোগিতা মেলা আগামী ১৯ থেকে ২১ নভেম্বর ছেংদুতে অনুষ্ঠিত হবে।
এ বছরের মেলাটি যৌথভাবে আয়োজন করছে চীনের চেম্বার অফ ইন্টারন্যাশনাল কমার্স এবং চীনের ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্স। মেলার মূল প্রতিপাদ্য হলো: "পারস্পরিক বিশ্বাস ও সংযোগ, অংশীদারি সুবিধা এবং জয়-জয় সহযোগিতা"। আলোচনায় চীন-ইইউ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
এখন পর্যন্ত, চীন ও ইউরোপের ২০টি দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট উদ্যোক্তা এবং বিশেষজ্ঞ পণ্ডিতসহ ৫০০ জনেরও বেশি অতিথি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
ইউরোপ-চীন ব্যবসা ও প্রযুক্তি সহযোগিতা মেলা এ পর্যন্ত ১৭ বার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি বর্তমানে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বৃহত্তম বিনিয়োগ, বাণিজ্য এবং প্রযুক্তি সহযোগিতা ইভেন্টগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে, যেখানে ইইউ'র সর্বাধিক সদস্য রাষ্ট্র অংশগ্রহণ করে এবং ইউরোপীয় কোম্পানিগুলোর ব্যাপক উপস্থিতি থাকে। প্রতিষ্ঠার পর থেকে এই মেলা ১২ হাজারেরও বেশি চীনা ও ইউরোপীয় কোম্পানিকে অংশগ্রহণের জন্য আকৃষ্ট করেছে এবং ৩,২০০টিরও বেশি অস্থায়ী সহযোগিতা চুক্তি তে করেছে।
জিনিয়া/তৌহিদ
‘১৮তম ইউরোপ-চীন ব্যবসা ও প্রযুক্তি সহযোগিতা মেলা’ ছেংদুতে অনুষ্ঠিত হবে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.