ডিসেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চায়না ইউনিয়ন অব লাইফ সায়েন্সেস সোসাইটিজ ২০২৫ সালের জীববিজ্ঞানের শীর্ষ ১০ বৈজ্ঞানিক অগ্রগতি প্রকাশ করেছে। তালিকায় রয়েছে নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের নতুন চিকিৎসা, মস্তিষ্কে নতুন নিউরন বৃদ্ধির কৌশল এবং এমন স্মার্ট কন্টাক্ট লেন্স যা পরিধানকারীকে নিকট-ইনফ্রারেড আলো দেখতে সক্ষম করে।
সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার জন্য এমন এক নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা প্রচলিত চিকিৎসার তুলনায় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়ায় এবং পার্শ্বপ্রতিক্রিয়া কমায়, ফলে উন্নত মানের জীবনযাপনের সুযোগ তৈরি হয়।
সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যালোরি নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘায়ু ও স্বাস্থ্য উন্নয়নের আণবিক প্রক্রিয়া উন্মোচন করেছেন, যা ভবিষ্যতে বার্ধক্য ও বিপাকজনিত রোগ গবেষণায় বড় ভূমিকা রাখবে।
অন্যদিকে বিজ্ঞানীরা মস্তিষ্কের নিজস্ব ক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন নিউরন বৃদ্ধি ত্বরান্বিত করার পদ্ধতি সফলভাবে প্রদর্শন করেছেন, যা ভবিষ্যতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আঘাতের চিকিৎসায় নতুন দিগন্ত তৈরি করতে পারে।
চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা উদ্ভাবন করেছেন এক অনন্য স্মার্ট কন্টাক্ট লেন্স, যা ন্যানোম্যাটেরিয়াল প্রযুক্তির মাধ্যমে ইনফ্রারেড আলোকে দৃশ্যমান আলোর রূপ দেয়। এর ফলে পরিধানকারী বাইরের কোনো শক্তি বা বড় সরঞ্জাম ছাড়াই রিয়েল-টাইমে স্থান, রঙ এবং নিকট-ইনফ্রারেড আলো দেখতে সক্ষম হন।
ঐশী/আজাদ
তথ্য ও ছবি : সিসিটিভি
২০২৫ সালের জীববিজ্ঞানে চীনের শীর্ষ ১০ অগ্রগতি ঘোষণা
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.