জানুয়ারি ৫: ২০২৫ সালে কুয়াংচৌ-শেনচেন-হংকং দ্রুতগতির রেলপথের হংকং বিভাগ ৩ কোটিরও বেশি যাত্রী পরিবহন করে রেকর্ড গড়েছে, যা গত বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি। হংকং রেলওয়ে কোম্পানি (এমটিআর) গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর, দ্রুতগতির রেলপথের পশ্চিম কাউলুন স্টেশনে প্রায় ১ লাখ ৪০ হাজার যাত্রী যাতায়াত করে, যা একদিনে সর্বোচ্চ যাত্রী সংখ্যার নতুন রেকর্ড।
বর্তমানে দ্রুতগতির রেলপথের যাত্রীদের অধিকাংশই স্বল্প দূরত্বের, যা মোট যাত্রীর প্রায় ৮০ শতাংশ। আর মোট সংখ্যায় হংকং বাসিন্দাদের অনুপাত ৩০ শতাংশ থেকে বেড়ে বর্তমানে প্রায় ৪৫ শতাংশে উন্নীত হয়েছে। বাকি যাত্রীরা চীনের মূল ভূভাগের ও বিদেশী পর্যটক।
এমটিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াং মেইচেন বলেন, চালু হওয়ার পর থেকে এমটিআর চীনের মূল ভূভাগের রেলপথ বিভাগ ও সরকারের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখে, স্টেশনের সংখ্যা বৃদ্ধি ও সেবা উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় বজায় রেখে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত ও নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রাখা হবে।
বর্তমানে, হংকংয়ের পশ্চিম কাউলুন দ্রুতগতির রেলস্টেশন থেকে সারা চীনে ৯৬টি স্টেশনে সরাসরি যাওয়া যায়। দৈনিক সর্বনিম্ন ২০৮টি ট্রেন চলাচল করে। (শিশির/আলিম/চাই)
广深港高铁香港段2025年载客量逾3000万人次再创新高
香港铁路有限公司(港铁)4日表示,广深港高铁香港段2025年载客量再创新高,超过3000万人次,同比增加17%。
据介绍,在2025年12月27日,高铁西九龙站录得近14万人次,刷新单日乘客人次纪录。广深港高铁香港段自2018年9月开通至今,累计乘客量于近日已突破1亿人次。
港铁表示,目前高铁乘客多为短途,占整体约八成。香港市民占整体客运人次,由通车初期约三成增加至约四成半,其余为内地及海外旅客,反映高铁促进了人员互动与交流。
港铁行政总裁杨美珍表示,自通车以来,港铁积极参与内地铁路单位及政府间紧密协作,增加站点、提升服务,未来会继续与相关单位紧密协调,提升出行体验、扩展网络。
目前,从香港西九龙高铁站出发,可直达全国96个站点,每日班次最少208班。
২০২৫ সালে কুয়াংচৌ-শেনচেন-হংকং দ্রুতগতির রেলপথের হংকং বিভাগের ৩ কোটি যাত্রী পরিবহন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.