জানুয়ারি ৮: ২০২৫ সালে চীনের রেলপথ মোট ৪.৫৮৮ বিলিয়ন যাত্রী ও ৫.২৭৩ বিলিয়ন টন মাল পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে যথাক্রমে ৬.৪ ও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের জাতীয় রেলওয়ে প্রশাসন আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত জাতীয় রেলওয়ে তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কর্ম-সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।
জাতীয় রেলওয়ে প্রশাসনের পরিচালক সোং সিয়ু ত্য বলেন, চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা সময়কালে, চীনের রেলপথের মোট পরিচালন মাইলেজ ১.৬২ লাখ কিলোমিটারে পৌঁছেছে, এর মধ্যে দ্রুত গতির রেলপথের পরিচালন মাইলেজ ৫০ হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে। রেলওয়ে যাত্রী পরিবহনের সংখ্যা, মাল পরিবহনের পরিমাণ, মালামাল বিতরণের পরিমাণ এবং পরিবহন ঘনত্ব বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে। উচ্চ-গতি, মালভূমি, ঠাণ্ডা আবহাওয়া ও ভারি-দূরত্বের রেল প্রযুক্তিতে চীন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে, আর বুদ্ধিমান ও সবুজ প্রযুক্তি দ্রুত উন্নয়ন হয়েছে। আধুনিক রেলওয়ে অবকাঠামো ব্যবস্থার ক্রমাগত উন্নতি উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য শক্তিশালী সহায়তা প্রদান করেছে।
(তুহিনা/হাশিম/লিলি)
২০২৫ সালে চীনের রেলযাত্রীর সংখ্যা ৪.৫ বিলিয়ন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.