২০২৫ সালে চীনের সিপিআই আগের বছরের অনুরূপ

২০২৫ সালে চীনের সিপিআই আগের বছরের অনুরূপ
জানুয়ারি ৯: ২০২৫ সালের ডিসেম্বর চীনের জাতীয় ভোক্তাসূচক বা সিপিআই আগের মাস এবং গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ০.২ ও ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, পুরো ২০২৫ সালে সিপিআই আগের বছরের মতোই ছিল। চীনা জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (শুক্রবার) এ তথ্য প্রকাশ করে। ২০২৫ সালের ডিসেম্বরে সিপিআই ২০২৩ সালের মার্চের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এ বৃদ্ধির প্রধান কারণ হল খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি হার সম্প্রসারণ—খাদ্যের দাম ১.১ শতাংশ বেড়েছে, বৃদ্ধি হার আগের মাসের তুলনায় ০.৯ শতাংশ পয়েন্ট প্রসারিত হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর সিপিআই আগের মাসের ০.১ শতাংশ হ্রাস থেকে ০.২ শতাংশ বৃদ্ধিতে পরিণত হয়, এর মূল কারণ হল শক্তিবিহীন শিল্পজাত ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির প্রভাব। এর মধ্যে ভোগ উদ্দীপনা নীতির প্রভাব ক্রমাগত প্রকাশ পাচ্ছে, পাশাপাশি নববর্ষের ছুটির সন্নিকটে বাসিন্দাদের কেনাকাটা ও বিনোদনের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যোগাযোগ সরঞ্জাম, শিশু ও মাতৃত্বকালীন পণ্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক ভোগ্যপণ্য, গৃহস্থালী যন্ত্রপাতির দাম সব বেড়েছে। তা ছাড়া, ২০২৫ সালের ডিসেম্বর, খাদ্য ও জ্বালানির দাম বাদে মূল সিপিআই আগের বছরের একই সময়ের চেয়ে ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধির হার টানা ৪ মাস ১ শতাংশের উপরে রয়েছে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.