জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৫ সালে চীনের অপরিশোধিত তেল উৎপাদন পৌঁছেছে রেকর্ড ২১ কোটি ৫০ লাখ টনে। দেশটির প্রধান তেল ও গ্যাসক্ষেত্রগুলোয় উৎপাদন বৃদ্ধির ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।
চীনের প্রথম তেল খনি ইউমেন অয়েলফিল্ডে ২০২৫ সালে তেল ও গ্যাস উৎপাদনের পরিমাণ আবারও ১০ লাখ টন ছাড়িয়েছে। একই সঙ্গে সেখানে নবায়নযোগ্য জ্বালানিতে নতুন স্থাপিত সক্ষমতা ১০ লাখ কিলোওয়াটের বেশি হয়েছে।
উত্তর-পশ্চিম চীনের তাকলামাকান মরুভূমিতে অবস্থিত দেশের বৃহত্তম তেলক্ষেত্র হাদে–ফুমান অয়েলফিল্ডে বার্ষিক তেল ও গ্যাস উৎপাদনের সমতুল্য পরিমাণ ৫০ লাখ টন ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম চীনের অরদোস বেসিনে অবস্থিত তানিউতি ও তোংশেং গ্যাসক্ষেত্র থেকে সম্মিলিতভাবে ৭০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়েছে, যা টাইট স্যান্ডস্টোন গ্যাস উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ইনার মঙ্গোলিয়ার বায়ান অয়েলফিল্ডে ২০২৫ সালে অপরিশোধিত তেল উৎপাদন ৫০ লাখ টন অতিক্রম করেছে। সিছুয়ান বেসিনের পুকুয়াং গ্যাসক্ষেত্রের উৎপাদন ১৪০ বিলিয়ন ঘনমিটার ছাড়িয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীনে তেল উৎপাদন স্থিতিশীল থাকলেও প্রাকৃতিক গ্যাস উৎপাদন বেড়ে ২৬০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
২০২৫ সালে তেল উৎপাদনে রেকর্ড চীনে
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.