২০২৬ ইটালি অলিম্পিক: পরিবেশবান্ধব যাতায়াতের নয়া দিগন্ত চীনা ই-বাইক

২০২৬ ইটালি অলিম্পিক: পরিবেশবান্ধব যাতায়াতের নয়া দিগন্ত চীনা ই-বাইক
ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: ইতালিতে আয়োজিত ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে চীনা ইলেকট্রিক বাইক বা ই-বাইক। অলিম্পিক চলাকালীন অ্যাথলেট, দর্শক এবং স্থানীয় বাসিন্দাদের টেকসই ও সাশ্রয়ী যাতায়াত সুবিধা দিতে তারা মিলান শহরে ৫ হাজার ই-বাইক এবং ই-স্কুটার মোতায়েন করেছে। শহরটিতে ই বাইক সরবরাহে যৌথভাবে কাজ করছে ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় মাইক্রো-মোবিলিটি অপারেটর ডট ও চীনা কোম্পানি ‘সেগওয়ে-নাইনবট'। সেগওয়ে আরবান এ২০০ ই-বাইকগুলো অত্যন্ত আরামদায়ক হওয়ায় পর্যটক এবং স্থানীয়দের জন্য মিলানের রাস্তায় সাইকেল চালানো এখন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। বাইকগুলোর বিশেষত্ব হলো, যখন কোনো উঁচু রাস্তায় বা পাহাড়ে উঠতে হয়, তখন এর বিশেষ 'অ্যাটিটিউড সেন্সর' স্বয়ংক্রিয়ভাবে রাস্তার ঢাল বুঝতে পারে। এরপর এটি মোটরের শক্তি বাড়িয়ে দেয়, ফলে চালককে খুব বেশি পরিশ্রম করে প্যাডেল চালাতে হয় না। এটি ব্যবহারকারীকে দেয় এক অনন্য ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা। ই-বাইকের পাশাপাশি চীনের তৈরি ইলেকট্রিক গাড়িও মিলানের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে, যা পর্যটকদের নজর কেড়েছে। এ প্রসঙ্গে এক পর্যটক বলেন, ’আমার মনে হয় অটোমোবাইল শিল্পের জন্য এটি একটি বড় পদক্ষেপ এবং চীনা গাড়িই হলো ভবিষ্যৎ। এগুলো দিন দিন আরও উন্নত এবং জনপ্রিয় হচ্ছে।’ ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইতালির মিলান-কর্তিনায় চলা ২০২৬ শীতকালীন অলিম্পিককে 'সাসটেইনেবিলিটি' বা স্থায়িত্বের এক নতুন মডেল হিসেবে দেখা হচ্ছে। নতুন অবকাঠামো নির্মাণ না করে বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করা, বিভিন্ন স্থানে ভেন্যু ছড়িয়ে দেওয়া এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই অলিম্পিককে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তোলা হয়েছে। রাসেল/ আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.