২০২৬ শীতকালীন অলিম্পিক কাভারেজ দলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করল সিএমজি

২০২৬ শীতকালীন অলিম্পিক কাভারেজ দলের বিদায় অনুষ্ঠানের আয়োজন করল সিএমজি
জানুয়ারি ২৯, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬ সালের মিলান–কোর্তিনা শীতকালীন অলিম্পিক গেমস কাভারেজের দায়িত্বপ্রাপ্ত দলের জন্য বুধবার বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। অনুষ্ঠানে সিএমজির প্রেসিডেন্ট শেন হাইসিয়ং প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ২০২৬ সালের মিলান–কোর্তিনা শীতকালীন অলিম্পিকের অফিসিয়াল সম্প্রচার অধিকারধারী প্রতিষ্ঠান হিসেবে সিএমজি এই আসরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্প্রচার ও সিগন্যাল উৎপাদনের লক্ষ্য নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো ফিগার স্কেটিং ও শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ইভেন্টের আল্ট্রা হাই-ডেফিনিশন আন্তর্জাতিক পাবলিক সিগন্যাল উৎপাদনের দায়িত্ব পালন করবে সিএমজি। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান, ফিগার স্কেটিং এবং শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং—এই চারটি ইভেন্টের জন্য ৮কে সম্প্রচার সিগন্যালও তৈরি করবে সংস্থাটি। সিএমজির পাঠানো ‘চায়না রেড’ নামে পরিচিত ৪কে/৮কে আল্ট্রা হাই-ডেফিনিশন সম্প্রচার যানবাহনের বহর ইতোমধ্যে ইতালির মিলানের বিখ্যাত সান সিরো স্টেডিয়ামে পৌঁছেছে এবং সেখানে স্থাপন ও প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। শতাব্দীপ্রাচীন এই স্টেডিয়ামেই আগামী ৬ ফেব্রুয়ারি শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ঐশী/জেনিফার তথ্য ও ছবি : সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.