Saturday, April 11, 2026
Live

‘২০২৬ সালেও স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখবে চীন’

‘২০২৬ সালেও স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখবে চীন’
জানুয়ারি ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতি ২০২৬ সালেও স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখবে এবং আরও শক্তিশালী সক্ষমতা প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বুধবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাও আরও বলেন, দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির যে মৌলিক ভিত্তি চীনের অর্থনীতিকে সমর্থন দিচ্ছে, তা অপরিবর্তিত রয়েছে। ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনের প্রেক্ষিতে মাও নিং এ মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগত উদ্ভাবন ও সবুজ রূপান্তরের ভিত্তিতে ২০২৬ সালেও চীন স্থির ও ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে থাকবে। মাও নিং জানান, ২০২৫ সালে চীনের অর্থনীতি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রায় ৩০ শতাংশ অবদান রেখেছে। তিনি বলেন, ‘অর্থনৈতিক চাপ বাড়লেও চীন উদ্ভাবননির্ভর ও উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং সবুজ জ্বালানি রূপান্তরে চীন বিশ্বে অগ্রণী অবস্থানে রয়েছে।’ তিনি আরও বলেন, চীন ধারাবাহিকভাবে উচ্চমানের উন্মুক্তকরণ নীতি বাস্তবায়ন করেছে এবং বর্তমানে ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে অবস্থান করছে। ঐশী/ফয়সল তথ্য ও ছবি : সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.