এপ্রিল ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নানচিং কাস্টমসের তথ্য অনুযায়ী, চীন-কাজাখস্তান (লিয়ানইউনকাং) লজিস্টিকস কো-অপারেশন বেস ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ২০,০০০-এর বেশি টোয়েন্টি-ফুট ইক্যুইভ্যালেন্ট ইউনিট (টিইইউ) কার্গো হ্যান্ডেল করেছে। একই সময়ে বেসটি ২৪০টিরও বেশি চীন-ইউরোপ (মধ্য এশিয়া) মালবাহী ট্রেন প্রেরণ করেছে, যা আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে নতুন গতি সঞ্চার করেছে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে প্রথম বাস্তবায়িত প্রকল্প হিসেবে ২০১৪ সালের জুলাই মাসে এই লজিস্টিকস বেসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বেসটি ৭ হাজার ৭৪৪টিরও বেশি চীন-ইউরোপ (এশিয়া) মালবাহী ট্রেন পরিচালনা করেছে এবং মোট ৬ লাখ ৬৭ হাজারের বেশি টিইইউ কন্টেইনার পরিবহন করেছে।
বর্তমানে এই বেসটি মধ্য এশিয়া, চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান, চীন-রাশিয়া এবং ট্রান্স-কাস্পিয়ান করিডোরসহ ছয়টি আন্তর্জাতিক রেল রুট পরিচালনা করছে। পাশাপাশি আলাশাঙ্কু ও খোরগোসসহ পাঁচটি গুরুত্বপূর্ণ বহির্গামী বন্দরে এর প্রবেশাধিকার রয়েছে, যা আন্তঃমহাদেশীয় বাণিজ্যকে আরও সহজ ও দ্রুত করেছে।
জেনিফার/ হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।