২০৩০ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন হবে চীনে

২০৩০ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন হবে চীনে
ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি তেল ও গ্যাস শিল্পের উন্নয়ন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে চীনের প্রাকৃতিক গ্যাস উৎপাদন ৩০০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাবে। চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থনীতি ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালক উ মৌইউয়ান বলেন, এ বছর তেলের উৎপাদন সম্ভবত ২১৫ থেকে ২১৬ মিলিয়ন টনে পৌঁছাবে। ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে (২০২১-২০২৫) প্রাকৃতিক গ্যাসে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে, যেখানে বার্ষিক দেশীয় উৎপাদন প্রায় ১৩ বিলিয়ন ঘনমিটার বেড়েছে। ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে (২০২৬-২০৩০) আমরা বার্ষিক ১০ বিলিয়ন ঘনমিটারের বেশি বৃদ্ধির প্রত্যাশা করছি, যা ২০৩০ সালের কাছাকাছি ৩০০ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাবে।" প্রতিবেদনটিতে পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী দশকে চীনের জ্বালানি কাঠামোতে কয়লার ব্যবহার কমবে, তেল ও গ্যাসের ব্যবহার স্থিতিশীল থাকবে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে। শুভ/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.