জরুরি প্রয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২,০০০ চিকিৎসক ও ৬,০০০ নার্স নিয়োগের ব্যবস্থা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০) দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
তিনি বলেন, বেশকিছু হাসপাতালের রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। যেহেতু করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আমরা নতুন নতুন হাসপাতাল তৈরি করছি, তাই নতুন চিকিৎসক ও নার্স প্রয়োজন বলে মনে করি।
তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় নকল পিপিই ও মাস্ক ক্রয়-বিক্রয় হচ্ছে। এ বিষয়ে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে বিক্রয়কারী ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
করোনায় আক্রান্তদের সম্পর্কে তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৮৬ জন। নতুন করে সুস্থ হয়েছে ১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৮ জন।
খবর
Verified
২,০০০ চিকিৎসক ও ৬,০০০ নার্স নিয়োগের ব্যবস্থা করা হয়েছে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.