Thursday, May 28, 2026
Live
খবর Verified

ঈদুল ফিতরের সরকারি ছুটি ২০২৩ > ১৯-২৩ এপ্রিল

মাহফুজ রহমান
ডেস্ক সম্পাদক
2 min read Updated:
ঈদুল ফিতরের সরকারি ছুটি ২০২৩ > ১৯-২৩ এপ্রিল

ঈদুল ফিতরের সরকারি ছুটি ২০২৩ [মোট ৫ দিন] নির্ধারণ করেছে সরকার। ২০২৩ সালের ঈদুল ফিতর-এর ছুটি একদিন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। ১০ এপ্রিল ২০২৩ তারিখ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সুখবর হলো ২০ এপ্রিল ২০২৩ তারিখ অতিরিক্ত সরকারি ছুটি থাকবে। এদিকে ১৯ এপ্রিল ২০২৩ শবে কদরের ছুটি আর ২১ থেকে ২৩ এপ্রিল ২০২৩ তারিখ পূর্বনির্ধারিত ঈদের ছুটি। অর্থাৎ সব মিলিয়ে মোট ৫ দিন (১৯ থেকে ২৩ এপ্রিল ২০২৩) ছুটি থাকছে।

ঈদুল ফিতরের সরকারি ছুটির তারিখ ২০২৩

এবার ঈদে পূর্বনির্ধারিত ৩ দিনের সরকারি ছুটির ২ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। গত ২৪ মার্চ ২০২৩ তারিখ থেকে রমজান মাস শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছিল সরকার।

সে ক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল ২০২৩ (শুক্র, শনি ও রবিবার) ঈদের ছুটি থাকবে। এর আগে, ১৯ এপ্রিল ২০২৩ (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল ২০২৩ (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল।

এখন ২০ এপ্রিল ২০২৩ তারিখ ছুটি ঘোষণার ফলে ঈদের ছুটি ৫ দিনে দাঁড়াল। রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল ২০২৩ (রোববার)। এই ক্ষেত্রে ছুটি আরো ১ দিন বাড়বে।

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ

তারিখদিনছুটির
২১ ফেব্রুয়ারি ২০২৩মঙ্গলবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
8 মার্চ ২০২৩বুধবারশব-ই-বরাত
১৭ মার্চ ২০২৩শুক্রবারজাতির পিতার জন্মবার্ষিকী
২৬ মার্চ ২০২৩রবিবারস্বাধীনতা দিবস
১৪ এপ্রিল ২০২৩শুক্রবারপহেলা বৈশাখ
১৮ এপ্রিল ২০২৩মঙ্গলবারশব-ই-কদর
২১ এপ্রিল ২০২৩শুক্রবারজুমাতুল বিদা
২২ এপ্রিল ২০২৩শনিবারঈদুল ফিতর
২৩ এপ্রিল ২০২৩রবিবারঈদুল ফিতর
১ মে ২০২৩সোমবারমে দিবস
৫ মে ২০২৩শুক্রবারবুদ্ধ পূর্ণিমা
২৮ জুন ২০২৩বুধবারঈদুল আযহা
২৯ জুন ২০২৩বৃহস্পতিবারঈদুল আযহা
৩০ জুন ২০২৩শুক্রবারঈদুল আযহা
২৯ জুলাই ২০২৩শনিবারআশুরা
১৫ অগাস্ট ২০২৩মঙ্গলবারজাতীয় শোক দিবস
৬ সেপ্টেম্বর ২০২৩বুধবারশুভ জন্মাষ্টমী
২৮ সেপ্টেম্বর ২০২৩বৃহস্পতিবারঈদে মিলাদুন্নবী
২৪ অক্টোবর ২০২৩মঙ্গলবারবিজয়া দশমী
১৬ ডিসেম্বর ২০২৩শনিবারবিজয় দিবস
২৫ ডিসেম্বর ২০২৩সোমবারবড়দিন
Government holidays 2023 Bangladesh

সরকারি ক্যালেন্ডার ২০২৩ / Govt calendar 2023 Bangladesh

সরকারি ক্যালেন্ডার ২০২৩ pdf - সরকারি ছুটির তালিকা ২০২৩ - bd govt calendar 2023 Bangladesh Govt calendar 2023 image - Government holidays 2022 in Bangladesh pdf
সরকারি ক্যালেন্ডার ২০২৩ - Bangladesh Govt calendar 2023

আরো পড়ুন : সরকারি ছুটির তালিকা ২০২৩

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.