নভেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে শুক্রবার চালু হতে যাচ্ছে ১৫তম জাতীয় ক্রীড়া আসরের প্রধান মিডিয়া সেন্টার। বুধবার কুয়াংচৌতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানিয়েছেন। কুয়াংতোং প্রদেশ, বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও যৌথভাবে আয়োজন করছে এবারের জাতীয় ক্রীড়া আসর। এর উদ্বোধন হবে আগামী রোববার। তিনটি অঞ্চলে অনুষ্ঠিতব্য এ আসরের কাঠামোয় নেওয়া হয়েছে ‘১ প্লাস ৩ প্লাস এন’ মডেল। এর মূল কেন্দ্র কুয়াংচৌতে। এতে সংযুক্ত রয়েছে হংকং ও ম্যাকাওয়ের দুটি উপ-মিডিয়া সেন্টার। এবারের আসরে চীন ও চীনের বাইরের প্রায় ৩ হাজার ২০০ সাংবাদিক সংবাদ পরিবেশনের অনুমোদন পেয়েছেন। প্রধান সম্প্রচার সংস্থা হিসেবে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) কুয়াংচৌ, শেনচেন, হংকং ও ম্যাকাওতে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র স্থাপন করেছে।
নাহার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি
কুয়াংতোংয়ে চালু হচ্ছে ১৫তম জাতীয় ক্রীড়া আসরের প্রধান মিডিয়া সেন্টার
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.