Friday, May 29, 2026
Live
খবর
Verified
1 min read

রাজস্ব কর্মকর্তার ছেলের কোরবানি, মুখ খুললেন এমপি নিজাম হাজারী

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
রাজস্ব কর্মকর্তার ছেলের কোরবানি, মুখ খুললেন এমপি নিজাম হাজারী
ঈদে বাবাকে উপহার ১২ লাখ টাকার ছাগল কিনে দিতে গিয়ে ভাইরাল ছেলে। এ ঘটনার জের ধরে উঠে এসেছে কোটি কোটি টাকার একাধিক গাড়ি ও সম্পত্তির খোঁজ। ছেলে ইফাত দাবি করেন তার বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। স্বভাবতই প্রশ্ন এসেছে এত টাকা তিনি ও তার পরিবার কোথায় পেল? এদিকে এই ব্যাপারে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার প্রেক্ষিতে ইফাতকে সন্তান হিসেবে অস্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন মতিউর রহমান। ঘটনা যে নাটকিয়তায় মোড় নিয়েছে, এটি স্পষ্ট হয়েছে সাদিক এগ্রোর মালিকের কথায়, তিনি দাবি করেন, ১ লাখ টাকা বায়না দিয়েও শেষ পর্যন্ত ছাগলটি নেয়নি ইফাত, আর ইফাত দাবি করেন সাদিক এগ্রোর মালিকের অনুরোধে ক্যামেরার সামনে তিনি ছাগল কেনার কথা বলেছিলেন। এখন প্রশ্ন হলো কার কথা সত্য? রাজস্ব কর্মকর্তার বিপুল অর্থ-সম্পত্তির কথা গোপন করতেই কি তাহলে এই নাটকীয়তা? এই রহস্যের জট খুলতে শুরু করেছে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বক্তব্যে। তিনি বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.