চীনের ‘বিজ্ঞান ও প্রযুক্তি দৈনিক’ –এর ৪০তম বার্ষিকীর উপলক্ষে, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সামরিক কমিটির প্রেসিডেন্ট সি চিন পিং অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
বার্তায় বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি দৈনিক ৪০ বছর ধরে সিপিসি ও চীনের কেন্দ্রীয় বিষয়গুলো নিয়ে কাজ করেছে, সিপিসি-র উদ্ভাবনী তত্ত্ব প্রচার, বিজ্ঞান ও প্রযুক্তি নীতি ব্যাখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তিগত সাফল্য প্রতিবেদন ও বৈজ্ঞানিক জ্ঞানকে প্রচার করাসহ নানা কাজে ইতিবাচক ভূমিকা পালন করেছে।
প্রেসিডেন্ট সি বিজ্ঞান ও প্রযুক্তি দৈনিক-এর কর্মীদেরকে আরও জানলেন, আপনাদের উচিত নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা গভীরভাবে শেখা, সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা মেনে চলা, প্রচারের পদ্ধতি নতুন গড়ে তোলা, বিজ্ঞানীর চিন্তাভাবনা প্রচার করা, চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের গল্প বলা, বিজ্ঞান ও প্রযুক্তি কর্মীদের ধারণা প্রতিফলন করা, উচ্চমানে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্বনির্ভরতা ও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে শক্তিশালী চীনের নির্মাণে প্রচেষ্টা চালানো।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি দৈনিক ১৯৮৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়, এবং এর ৪০ বছরের পরে এটি সংবাদপত্র, জার্নাল,ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনসহ একটি বিস্তৃত সংবাদ সংস্থায় পরিণত হয়েছে। (অনুপমা/আলিম/ছাই)