ফেব্রুয়ারি ২৫, সিএমজি বাংলা ডেস্ক: পীত সাগর আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের সাম্প্রতিক তৎপরতার বিপরীতে চীনের নেওয়া পদক্ষেপকে সম্পূর্ণ আইনসম্মত বলে দাবি করেছে বেইজিং। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং এই তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র মাও নিং জানান, পীত সাগরের সংশ্লিষ্ট আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের উড্ডয়ন ও গতিবিধি চীনা সামরিক বাহিনীর নজরে ছিল।
তিনি বলেন, মার্কিন বিমানের কার্যক্রমের ওপর চীনা সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
মাও নিং আরও জোর দিয়ে বলেন, চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় দেশটির সামরিক বাহিনী যেকোনো উস্কানি মোকাবিলায় সদা প্রস্তুত।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি
পীত সাগরে চীনের সামরিক পদক্ষেপ আইনসম্মত: পররাষ্ট্র মন্ত্রণালয়
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.