আইনের মাধ্যমে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বিধিবদ্ধ করল চীন

আইনের মাধ্যমে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বিধিবদ্ধ করল চীন

পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার পদ্ধতি আরও শক্তিশালী করতে নতুন এক আইন পাস করেছে চীন। বৃহস্পতিবার চীনের জাতীয় আইনসভা’র ১৪তম অধিবেশনের চতুর্থ বৈঠকের সমাপনী অনুষ্ঠানে জাতীয় উন্নয়ন পরিকল্পনা আইন অনুমোদন হয়েছে।

নতুন এ আইনে চীন উন্নয়নের মূল ভিত্তি হিসেবে আগামী পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা ব্যবস্থাকে আরও দৃঢ় করবে। কয়েক দশকে চীন সফলভাবে ১৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেছে। যা কাজ করছে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের চালিকাশক্তি হিসেবে।

একই সভায় ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখাও অনুমোদন করেন আইনপ্রণেতারা। এই পরিকল্পনার লক্ষ্য দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।

কর্মকর্তারা জানান, নতুন আইন পরিকল্পনার দীর্ঘদিনের চর্চাকে প্রাতিষ্ঠানিক ও আইনি ভিত্তি দেবে। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়তা করবে বলে মনে করেন আইনসভার স্থায়ী কমিটির আইনবিষয়ক কমিশনের পরিচালক থং ওয়েইথং।

লুৎফর/ফয়সল

তথ্য ও ছবি:সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

ডেস্ক সম্পাদক

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.