সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়, চীনসহ ১৬টি দেশের বিরুদ্ধে, ‘৩০১ ধারা’র তদন্তের ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায়, আজ (শুক্রবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে তার ভুল অনুশীলনগুলো সংশোধন করতে হবে। সংলাপ ও পরামর্শের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের সঠিক পথে ফিরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন।
মুখপাত্র বলেন, চীন নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, যে-কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং নিজের ন্যায্য অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করে যাবে।
তিনি বলেন, মার্কিন সিদ্ধান্ত একতরফাবাদের উদাহরণ, যা গুরুতরভাবে আন্তর্জাতিক বাণিজ্য-শৃঙ্খলাকে নষ্ট করে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও)-র বিশেষজ্ঞ গ্রুপ ইতোমধ্যেই রায় দিয়েছে যে, ‘৩০১ ধারার’ তদন্তের অধীনে গৃহীত শুল্ক ব্যবস্থা ডাব্লিউটিও-র নিয়মের লঙ্ঘন।
মুখপাত্র আরও বলেন, যদি প্রতিটি দেশের উত্পাদন কেবল অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করতে পারত, তাহলে কোনো আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রয়োজন হতো না। যুক্তরাষ্ট্রকে এই সহজ যুক্ত বুঝতে হবে।
(ওয়াং হাইমান/আলিম/ছাই)