ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়েছে। তখন বোয়িং কেসি-১৩৫ মডেলের সামরিক বিমানে ছিলেন ৬ জন আরোহী।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড। ইরানের বিরুদ্ধে ’অপারেশন এপিক ফিউরি’ চলার সময় বন্ধুপ্রতীম দেশের আকাশসীমায় এ দুর্ঘটনা ঘটে বলেও বিবৃতিতে উঠে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। এ ঘটনায় হতাহতের খবর জানায়নি পেন্টাগন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শত্রুপক্ষের হামলা বা ভুলক্রমে চালানো গুলির কারণে ঘটেনি।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন