চীনের পেইতৌ নেভিগেশন উপগ্রহ ব্যবস্থা শীঘ্রই অন-অরবিট আপগ্রেডেশান প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। আপগ্রেডেশান চলাকালে, ব্যবস্থাটির অন-অরবিট উপগ্রহের যৌথ ডিবাগিং, পরীক্ষা ও পরিষেবা কর্মক্ষমতা পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণকাজ শক্তিশালী করা হবে। চীনের উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা পরিচালনা কার্যালয়, আজ (শুক্রবার), এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
পেইতৌ নেভিগেশন উপগ্রহ ব্যবস্থা একটি পরিপক্ক, সম্পূর্ণ কার্যকরী ও উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন বিশ্বব্যাপী উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা। বর্তমানে কক্ষপথে এ ব্যবস্থার অধীনে ৫০টি উপগ্রহ রয়েছে। পেইতৌ ব্যবস্থা সামগ্রিক জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সাথে গভীরভাবে একীভূত হয়েছে। পেইতৌ বিশ্বব্যাপী এর ব্যবহারকারীদের ক্রমাগত নির্ভুল পরিষেবা দিয়ে যাচ্ছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)