২০২৬ সালের প্রথম দুই মাসে চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ কর সংক্রান্ত তথ্যে এই অগ্রগতির চিত্র উঠে এসেছে।
চীনের রাষ্ট্রীয় কর প্রশাসন কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির উচ্চ-প্রযুক্তি শিল্পের বিক্রয় রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। একই সময়ে গবেষণা ও প্রযুক্তিগত পরিষেবা খাতের আয় বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা উদ্ভাবনভিত্তিক অর্থনীতির শক্তিশালী অগ্রগতির ইঙ্গিত দেয়।
প্রকাশিত তথ্যে আরও এসেছে, এ দুই মাসে ডিজিটাল প্রযুক্তি সংগ্রহে চীনা উদ্যোগগুলোর ব্যয় গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৮ শতাংশ।
জেনিফার/লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া