আজ (শুক্রবার) মানামায়, চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত চাই চুন, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে জায়ানি বলেন, বাহরাইন সর্বদা শান্তিকে লালন করে আসছে, এবং সংলাপ ও পুনর্মিলনের মাধ্যমে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিকে অযৌক্তিক আক্রমণের শিকার করা উচিত নয়। ইরানের উচিত আন্তর্জাতিক সমাজের আহ্বানে সাড়া দেওয়া, অবিলম্বে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ বন্ধ করা, এবং আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করা।
তিনি মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে চীনের নিরপেক্ষ অবস্থানের ভূয়সী প্রশংসা করেন এবং এই অঞ্চলে চীনা বিশেষ দূতের মধ্যস্থতা প্রচেষ্টাকেও স্বাগত জানান। দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নকে এগিয়ে নিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি পুনরুদ্ধারের জন্য চীনের সাথে কাজ করতে বাহরাইন ইচ্ছুক বলেও জানান তিনি।
জবাবে চাই চুন বলেন, চীন ধারাবাহিকভাবে সংলাপ ও পরামর্শের মাধ্যমে আঞ্চলিক সমস্যা সমাধানের পক্ষে এবং প্রতিটি ক্ষেত্রে শক্তি প্রয়োগের বিরোধিতা করে। চীন বিশ্বাস করে যে, সামরিক সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার লাল রেখা অতিক্রম করা উচিত নয়; জ্বালানি, অর্থনীতি ও জীবিকাসহ অ-সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা উচিত নয়; জাহাজ চলাচলের পথের নিরাপত্তা বিঘ্নিত করা উচিত নয়; এবং বলপ্রয়োগের নির্বিচার ব্যবহার অগ্রহণযোগ্য।
তিনি বলেন, বর্তমানের ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না। বর্তমানে জরুরি কাজ হল, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাতের আরও বিস্তার রোধ করা। বাহরাইন ও অন্যান্য জিসিসি দেশগুলোর বৈধ নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেয় চীন। সংঘাত শুরু হওয়া পর থেকে বাহরাইনের শান্ত, সংযত ও দায়িত্বশীল মনোভাবের প্রশংসাও করে চীন। বাহরাইনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়নকে এগিয়ে নেওয়ায় গঠনমূলক ভূমিকা পালন করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)
中国政府中东问题特使翟隽会见巴林外交大臣扎耶尼
2026年3月12日,中国政府中东问题特使翟隽在麦纳麦会见巴林外交大臣扎耶尼。
扎耶尼表示,巴林一贯爱好和平,致力于通过对话与和解实现地区和平稳定和发展繁荣,不应受到无端攻击。伊朗应当回应国际社会呼声,立即停止袭击海湾阿拉伯国家,确保国际航道的安全与畅通。巴方高度赞赏中方公正立场,欢迎中国特使在地区穿梭斡旋,愿同中方共同努力,推动尽早实现停火,恢复地区稳定安宁。
翟隽表示,中方一贯主张通过对话协商解决地区问题,反对动辄使用武力。我们认为,军事冲突中保护平民的红线不能突破,能源、经济、民生等非军事目标不该被袭,航道安全不应受扰,无差别使用武力的行为不可接受。当前地区紧张局势不断升级,不符合任何一方利益。当务之急是立即停止军事行动,防止战火进一步蔓延。中方重视巴林等海合会国家的合理安全关切,赞赏冲突爆发以来巴方秉持冷静克制的负责任态度,愿继续同巴方保持密切沟通协调,为推动地区实现和平稳定发挥建设性作用。