ইউরোপীয়দের আস্থার সংকট: মিত্র থেকে ‘প্রয়োজনীয় অংশীদার’ হিসেবে বিবেচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে

ইউরোপীয়দের আস্থার সংকট: মিত্র থেকে ‘প্রয়োজনীয় অংশীদার’ হিসেবে বিবেচনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে

মার্চ ২৮: অনেক ইউরোপীয় নাগরিক এখন আর যুক্তরাষ্ট্রকে পূর্ণাঙ্গ মিত্র হিসেবে বিবেচনা করছেন না। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল এস্পানিওল’ ওয়েবসাইটে প্রকাশিত দুটি বহুজাতিক জরিপের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বৈদেশিক সম্পর্ক বিষয়ক ইউরোপীয় কাউন্সিল-এর একটি প্রতিবেদনে দেখা গেছে যে, ডেনমার্ক, যুক্তরাজ্য ও পোল্যান্ডের মতো ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশগুলোতে যথাক্রমে ৫৮, ৫৩ ও ৪৭ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রকে ‘নির্ভরযোগ্য মিত্র’ থেকে ‘প্রয়োজনীয় অংশীদারে’ নামিয়ে এনেছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করা উচিত নয়।

বর্তমানে স্পেনের মাত্র ১০ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়ন-এর মিত্র হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে ৫০ শতাংশ মানুষ দেশটিকে ‘অপরিহার্য অংশীদার’ এবং ১৫ শতাংশ মানুষ ‘শত্রু’ হিসেবে গণ্য করেন। এ ছাড়া সুইজারল্যান্ডে ৩৯ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে ‘প্রতিযোগী বা শত্রু’ হিসেবে দেখেন।

পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখন ক্রমশ একটি অনিশ্চিত সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রভাবশালী সাময়িকী ‘পলিটিকো’-এর একটি জরিপ বলছে, যুক্তরাষ্ট্র এখন আর ইউরোপের নিরাপত্তার একমাত্র অভিভাবক হিসেবে বিবেচিত হচ্ছে না। পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক বছরে ব্রিটিশ নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্র কার্যকরভাবে শত্রু আক্রমণ প্রতিরোধ করবে—এমন বিশ্বাস ১০ শতাংশ কমে গেছে। (তুহিনা/তৌহিদ)

民调显示仅四分之一欧洲人视美国为盟友

《西班牙人报》(El Español)网站日前发表一篇题为《特朗普破坏跨大西洋纽带:仅1/4欧洲人仍视美国为盟友》的报道称,许多欧洲公民都承认不能再将美国视为盟友。

报道说,这是2月中旬发布的两项跨国调查得出的结论,即:智库欧洲对外关系委员会(European Council on Foreign Relations)撰写的一份报告,以及英国民调公司“公众优先”(Public First)与美国媒体《政治报》(Politico)合作进行的一项民意调查。

欧洲对外关系委员会的报告显示,在历史上亲近美国的丹麦、英国和波兰等国,分别有58%、53%和47%的公民已经把美国从“可靠盟友”降级为不过是“必要的伙伴”,对其不应抱太多期望。

在西班牙,目前只有10%的人认为美国是欧盟的盟友,50%的人将其归入“必要伙伴”类别,15%的人视其为“对手”,13%的人选择“敌手”定义。而有39%的瑞士人将美国人视为“竞争对手”甚至是“敌手”。

此外,美国的军事实力正越来越被视为一项不确定资产。《政治报》的调查结果表明,美国正不再被视为欧洲大陆的安全保障。与此相关的一个数据是:仅一年内,仍认为美国能有效威慑敌方攻击的英国公民的比例就骤降了10%。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.