চীনের রিস্ক-ফাইভ সাফল্য: ওপেন-সোর্স চিপ শিল্পে নতুন দিগন্ত

চীনের রিস্ক-ফাইভ  সাফল্য: ওপেন-সোর্স চিপ শিল্পে নতুন দিগন্ত

মার্চ ২৮, সিএমজি বালা ডেস্ক: বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ চোংকুয়ানচুন ফোরামের ( জেডজিসি সম্মেলন) এক উপ-ফোরামে চীনের বিজ্ঞান একাডেমি (সিএএস) রিস্ক-ফাইভ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সাফল্যের ঘোষণা দিয়েছে। এ অর্জন ওপেন-সোর্স চিপের শিল্পক্ষেত্রে প্রয়োগে নতুন পথ উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

রিস্ক-ফাইভ একটি ওপেন-সোর্স, নমনীয় ও কার্যকর প্রসেসর আর্কিটেকচার, যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী প্রযুক্তি মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ফোরামে দুটি যুগান্তকারী সাফল্য তুলে ধরা হয়।

প্রথমত, “সিয়াংশান” নামে একটি ওপেন-সোর্স উচ্চ-ক্ষমতাসম্পন্ন রিস্ক-ফাইভ প্রসেসর সিস্টেম নতুন আন্তর্জাতিক রেকর্ড স্থাপন করেছে। এতে বিশ্বের প্রথম ওপেন-সোর্স নেটওয়ার্ক-অন-চিপ (এনওসি) আইপি অন্তর্ভুক্ত রয়েছে, যা উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্বিতীয়ত, “রুই” নামে একটি নেটিভ রিস্ক-ফাইভ অপারেটিং সিস্টেম প্রথমবারের মতো আরভিএটুথ্রি উচ্চ-কর্মক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক মানকে সমর্থন করেছে। প্রযুক্তিবিদদের মতে, এটি রিস্ক-ফাইভ ইকোসিস্টেমের পূর্ণাঙ্গ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিয়াংশান ও রুই—এই দুটি প্রকল্পকে ঘিরে চীনের নেতৃত্বে দুটি রিস্ক-ফাইভ ওপেন-সোর্স কমিউনিটি গড়ে উঠেছে। বর্তমানে দেশটির বৈজ্ঞানিক গবেষণা দলগুলো একটি পূর্ণাঙ্গ রিস্ক-ফাইভ উন্নয়ন ব্যবস্থা তৈরি করেছে, যা বৈশ্বিক ওপেন-সোর্স প্রযুক্তির মান নির্ধারণে চীনের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

China unveils major RISC-V achievements, opens new path for open-source chip industry

The Chinese Academy of Sciences (CAS) announced major RISC-V achievements at a sub-forum during the 2026 Zhongguancun Forum (ZGC Forum) on Thursday, highlighting a new path for open-source chip industrial application.

RISC-V is an open-source, flexible and efficient processor architecture that has gained global attention.

Two landmark achievements were introduced at the forum. Xiangshan, an open-source high-performance RISC-V processor system, has set a new international record and includes the world's first open-source network-on-chip IP.

"The Xiangshan processor core now ranks among the global top tier in performance. Several companies are already developing actual chips based on it. Real market demand, high-level expertise, and high quality are the core elements for open-source chip projects to transition from the lab to industrial deployment," said Bao Yungang, a researcher at the Institute of Computing Technology, CAS.

While Ruyi, a native RISC-V operating system, became the first to support the RVA23 high-performance international standard.

Together, Xiangshan and Ruyi have formed two RISC-V open-source communities led by China.

Currently scientific research teams in China have constructed a full-chain RISC-V development system, strengthening China’s voice in shaping global open-source technology standards.

The 2026 ZGC Forum, running in Beijing through Sunday, is focused on the theme of "Full Integration Between Technological and Industrial Innovation". Since its founding in 2007, this forum has become a major international event for advancing science and technology innovation.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.