ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ইসরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনের ওপর পরিচালিত সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে জানায়।
বিবৃতি অনুসারে, এই অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের "গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে" সফলভাবে হামলা চালানো হয়েছে। হুথিরা সতর্ক করে জানিয়েছে যে, তাদের ঘোষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ ধরনের সামরিক তৎপরতা অব্যাহত থাকবে।
(জিনিয়া/তৌহিদ/তুহিনা)