চীন-ফিলিপাইন নতুন দফা কূটনৈতিক সংলাপ অনুষ্ঠিত

চীন-ফিলিপাইন নতুন দফা কূটনৈতিক সংলাপ অনুষ্ঠিত

মার্চ ২৮: ২৪তম চীন-ফিলিপাইন কূটনৈতিক সংলাপ গতকাল (শুক্রবার) চীনের ফুচিয়ান প্রদেশের ছিউয়ানচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী শুন ওয়েই তোং এবং ফিলিপাইনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ান বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তা হেরেরা লিম যৌথভাবে এই আলোচনায় সভাপতিত্ব করেন। উভয় পক্ষ চীন-ফিলিপাইন সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে খোলামেলা ও গভীর মতবিনিময় করেছেন।

সুন ওয়েই তোং বলেন, চীন ও ফিলিপাইন প্রতিবেশী এবং দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ইতিহাসই দুই দেশের সম্পর্কের মূলধারা। একটি স্থিতিশীল ও সুষম দ্বিপাক্ষিক সম্পর্ক উভয় দেশের জনগণের মৌলিক স্বার্থের অনুকূল। চীন সংলাপ জোরদার করতে ফিলিপাইনের আগ্রহকে ইতিবাচকভাবে দেখে। তিনি আশা প্রকাশ করেন, ফিলিপাইনও চীনের সাথে একযোগে কাজ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাস্তব পদক্ষেপ নেবে।

হেরেরা লিম জানান, ফিলিপাইন কূটনৈতিক সংলাপের মাধ্যমে আস্থা বৃদ্ধি, মতপার্থক্য নিরসন এবং সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করতে ইচ্ছুক। ফিলিপাইন পুনরায় নিশ্চিত করেছে যে, ১৯৭৫ সালের ঘোষণা অনুযায়ী তারা একচীন নীতি মেনে চলে। তারা তাইওয়ান ইস্যুকে চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করে এবং তাইওয়ানকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না।

উভয় পক্ষ চীন-আসিয়ান সম্পর্কের উন্নতির প্রশংসা করে জানায়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তারা আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সমন্বিতভাবে কাজ করবে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)

中菲举行新一轮外交磋商

2026年3月28日,外交部副部长孙卫东在福建泉州同菲律宾外交部副部长、东盟事务高官艾雷拉-林共同主持第24次中菲外交磋商,就中菲关系和共同关心的国际地区问题坦诚深入交换意见。

孙表示,中菲是搬不走的近邻,睦邻友好是两国关系历史主流。一个稳定健康的中菲关系符合两国和两国人民的根本利益。中方重视菲方关于稳定关系、加强对话的愿望,希望菲方同中方相向而行,采取实际行动为双边关系企稳改善创造必要条件和氛围。

林表示,菲方愿同中方持续推进外交对话进程,增进理解信任,妥善管控分歧,推动双边关系趋稳向好。菲方重申1975年中菲建交公报精神是双边关系的基石,坚持一个中国政策,台湾问题是中国的内政,不承认台湾是“主权国家”。

双方积极评价中国东盟关系发展,强调当前形势复杂多变,双方将加强沟通协调,推动东亚合作取得积极进展,共同维护本地区稳定与发展。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.