আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির বিষয় নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ফোনালাপ করেছেন। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ফোনালাপে আরাঘচি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তাহীনতা সরাসরি মার্কিন ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের ফল। তিনি বলেন, ইরান শত্রু ও সংশ্লিষ্ট জাহাজের চলাচল আটকানোর অধিকার রাখে এবং জলপথ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
তিনি জাতিসংঘকেও আহ্বান জানান, তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং আগ্রাসীদের নিন্দা জানাতে স্পষ্ট অবস্থান নিতে।
গুতেরেস জানান, জাতিসংঘ সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে। আঞ্চলিক দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ও তার পরিণতি নিয়ে জাতিসংঘের কার্যক্রম নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ব্যক্তিগত দূত নিযুক্ত করেছেন।
সূত্র: সিএমজি