২০২৬ বোয়াও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে চাও ল্য চি

২০২৬ বোয়াও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে চাও ল্য চি

মার্চ ২৬: চীনা জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি, আজ (বৃহস্পতিবার) হাইনান প্রদেশে, ২০২৬ বোয়াও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন। তিনি সম্মেলনে ‘সঠিক পথ অনুসরণ করে একসাথে সুন্দর ভবিষ্যত গড়া’ শিরোনামে একটি ভাষণ দেন।

অনুষ্ঠানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, আজারবাইজানের জাতীয় পরিষদের স্পিকার সাহিবা গাফারোভা, শ্রীলঙ্কার সংসদ স্পিকার মাহিন্দা ইয়াপা আবেয়ারদেনা, কাজাখস্তানের প্রথম উপপ্রধানমন্ত্রী রোমান স্ক্লিয়ার এবং ফোরামের চেয়ারম্যান বান কি মুনসহ ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১৬০০জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

চাও লি চি বলেন, এ বছর ফোরাম প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী। গত ২৫ বছরে ফোরামটি এশিয়াকে ভিত্তি করে বিশ্বমুখী হয়েছে, সংলাপ ও সহযোগিতা জোরদার করেছে এবং বিভিন্ন পক্ষের মধ্যে ঐকমত্য গড়ে তুলেছে। এটি এশিয়া ও বিশ্বের দেশগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা, ঐক্য, সহযোগিতা ও যৌথ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বে শান্তি ও উন্নয়নের প্রতি মানুষের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে এবং ন্যায়বিচারের দাবি আরও জোরালো হয়েছে। এবারের সম্মেলনের থিম “অভিন্ন ভবিষ্যৎ গঠন: নতুন পরিস্থিতি, নতুন সুযোগ, নতুন সহযোগিতা”—যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চাও ল্য চি জোর দিয়ে বলেন, বিশ্ব, যুগ ও ইতিহাসের পরিবর্তনের মুখে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণের ধারণা এবং বৈশ্বিক উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও শাসন উদ্যোগ প্রস্তাব করেছেন, যা বিশ্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের উচিত শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক লাভের ধারার সাথে সামঞ্জস্য রেখে, এশিয়ার উন্নয়ন সাধন করা এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা। সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতা পরিহার করে, শান্তিপূর্ণ ভবিষ্যৎ, বন্ধনহীনতা পরিহার করে সহযোগিতামূলক ভবিষ্যৎ, শক্তির আধিপত্য পরিহার করে ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ, এবং অবিশ্বাস পরিহার করে পারস্পরিক সম্মান ও আস্থার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, চীন সবসময় অর্থনৈতিক উন্নয়ন ও জনজীবনের মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজস্ব উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী যৌথ উন্নয়নকে এগিয়ে নিচ্ছে। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের অবদান প্রায় ৩০ শতাংশ স্থিতিশীল রয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। “পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা” আগামী পাঁচ বছরের জাতীয় উন্নয়নের প্রধান লক্ষ্য ও কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে।

তিনি বলেন, চীন নতুন উন্নয়ন ধারণা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে, নতুন উন্নয়ন কাঠামো গড়ে তুলবে, উচ্চমানের উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং আরও উচ্চস্তরের উন্মুক্ততা সম্প্রসারণ করবে, যাতে বিশ্বের দেশগুলো একসাথে সুযোগ ভাগ করে নিতে পারে। দেশটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে বৃহৎ বাজারের সম্ভাবনা কাজে লাগাবে, উদ্ভাবনের মাধ্যমে প্রবৃদ্ধির গতি বাড়াবে, মুক্ত বাণিজ্যকে এগিয়ে নেবে এবং আইনের শাসন জোরদার করে ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করবে।

তিনি বিভিন্ন দেশের ব্যবসায়ীদের চীনা বাজারে বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান এবং বলেন, চীন দীর্ঘমেয়াদে বিদেশি বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে থাকবে।

(শিশির/আলিম/আনন্দী)

赵乐际出席博鳌亚洲论坛2026年年会全体大会并发表主旨演讲

 全国人大常委会委员长赵乐际26日上午在海南博鳌出席博鳌亚洲论坛2026年年会全体大会,并发表题为《把握正确方向 共创美好未来》的主旨演讲。新加坡总理黄循财、阿塞拜疆国民会议主席加法罗娃、斯里兰卡议长维克拉马拉特纳、哈萨克斯坦第一副总理斯克利亚尔、论坛理事长潘基文等来自60多个国家和地区的1600多名政界、工商界、智库和媒体代表参加。

  赵乐际表示,今年是博鳌亚洲论坛成立25周年。25年来,论坛立足亚洲、面向世界,深化对话合作、凝聚各方共识,成为促进亚洲国家和世界各国交流互鉴、团结协作、共同发展的一块“金字招牌”。当今世界,各国人民要求和平与发展的愿望更加迫切,追求公平正义的呼声更加强烈。本届年会以“塑造共同未来:新形势、新机遇、新合作”为主题,具有很强的现实意义。

  赵乐际强调,面对世界之变、时代之变、历史之变,习近平主席提出构建人类命运共同体理念和全球发展倡议、全球安全倡议、全球文明倡议、全球治理倡议,为世界百年变局向何处去指明了正确方向。我们要顺应和平、发展、合作、共赢的时代潮流,共同建设好亚洲家园,携手构建人类命运共同体。要摒弃冲突对抗,开创和平安宁的美好未来;摒弃封闭排他,开创合作共赢的美好未来;摒弃强权霸凌,开创公平正义的美好未来;摒弃猜忌隔阂,开创互尊互信的美好未来。

  赵乐际指出,中国始终致力于发展经济、改善民生,并在自身发展的同时促进各国共同发展。中国对全球经济增长的贡献率稳定在30%左右,持续成为世界经济重要引擎。“十五五”规划纲要,确定了未来五年国家发展的主要目标和重大任务。中国将完整准确全面贯彻新发展理念,加快构建新发展格局,着力推动高质量发展,进一步扩大高水平对外开放,与世界各国共享机遇。中国将坚持扩大内需,不断释放超大规模市场红利;坚持创新发展,不断激发增长动能;坚持自由贸易,不断深化对外合作;坚持全面依法治国,不断优化营商环境。欢迎各国企业开拓深耕中国市场,中国将长期成为外资企业投资兴业的沃土。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.