বিশ্বব্যাপী সংস্থাগুলোর জন্য চীনে বিনিয়োগ এখন 'অপরিহার্য': বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র

বিশ্বব্যাপী সংস্থাগুলোর জন্য চীনে বিনিয়োগ এখন 'অপরিহার্য': বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র

মার্চ ২৭, সিএমজি বাংলা ডেস্ক: অনেক বিদেশী কোম্পানির কৌশলগত উন্নয়নের জন্য চীনে বিনিয়োগ একটি 'অপরিহার্য' বিষয় হয়ে উঠেছে, বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ংছিয়ান।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “সম্প্রতি অ্যাপল, এলি লিলি , বিএএসএফ, ভক্সওয়াগেন, বোশ এবং আল-ফুতাইম গ্রুপসহ বহুজাতিক কোম্পানির বিশ্বব্যাপী নির্বাহীগণ এবং ইউএস-চায়না বিজনেস কাউন্সিল এর মতো ব্যবসায়িক সংগঠনগুলোর প্রতিনিধিরা চীন সফর করেছেন।

তাঁদের অনেকেই বাণিজ্য মন্ত্রণালয়ে এসে আমাদের সাথে খোলামেলা আলোচনা করেছেন। তাঁরা চীনের অর্থনীতির স্থিতিস্থাপকতা, উদ্ভাবনী গতিশীলতা, বিশাল বাজার সুবিধা এবং ব্যবসায়িক পরিবেশের ভূয়সী প্রশংসা করেছেন।

“ চীন এখন শুধু অন্য দেশে ব্যবসা করার একটি বিকল্প জায়গা নয়, বরং এটি উদ্ভাবন ও নতুন প্রযুক্তি তৈরির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক বড় আন্তর্জাতিক কোম্পানির জন্য, চীনে বিনিয়োগ করা এখন কেবল অতিরিক্ত সুবিধা বা বিকল্পের বিষয় নয়—এটি তাদের কৌশলগত পরিকল্পনা ও ব্যবসার উন্নতির জন্য অপরিহার্য সিদ্ধান্ত হয়ে গেছে “ বলেও উল্লেখ করেন হ্য ইয়ংছিয়ান।

জেনিফার/ ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Investing in China becomes "must-have" for global firms: MOC spokeswoman-------

Investing in China has become a "must-have" for strategic development for many foreign companies, a Commerce Ministry spokeswoman said Thursday.

He Yongqian, the spokeswoman, made the remarks in response to a media query at a regular press conference in Beijing.

"Recently, global executives from multinational companies including Apple, Eli Lilly, BASF, Volkswagen, Bosch and the Al-Futtaim Group along with representatives of business associations such as the U.S.-China Business Council, have made visits to China. Many of them came to the Ministry of Commerce and had candid and pragmatic discussions with us. They spoke highly of China's economy's resilience, innovative dynamism, vast market advantages, and the steadily improved business environment. They see China as an innovation hub for transnational development. For many global companies, investing in China has shifted from viewing it as an 'optional extra' for resource allocation to a 'must-have' for strategic development," said He.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.