চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন প্রতিরক্ষ মন্ত্রণারয়ের বরাতে জানা গেছে, মার্কিন নেতৃত্বাধীন একটি উত্পাদন কোম্পানি ফিলিপিন্সে নতুন অস্ত্রশস্ত্র উত্পাদন লাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে। বলা হচ্ছে, সম্ভাব্য চাহিদাসম্পন্ন অঞ্চলের কাছাকাছি মিত্রদের সামরিক সরঞ্জাম উত্পাদন ও রক্ষণাবেক্ষণে সহায়তা করাই এর উদ্দেশ্য। এ বিষয়ে চীনের মন্তব্য কী?
জবাবে মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন সবসময় মনে করে, দেশগুলোর মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা তৃতীয় পক্ষকে লক্ষ্য করে বা তৃতীয় পক্ষের স্বার্থ ক্ষুণ্ণ করে হওয়া উচিত নয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা উচিত নয়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিন এবং স্থিতিশীলতার স্তম্ভ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উচিত আঞ্চলিক দেশগুলোর অভিন্ন আকাঙ্ক্ষাকে সম্মান করা, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এমন কাজ বেশি করা, এবং এশিয়া-প্রশান্ত অঞ্চলে গোষ্ঠীগত সংঘর্ষ, দ্বন্দ্ব ও যুদ্ধ-বিগ্রহ না-আনা। সংশ্লিষ্ট কোনো দেশ যদি নিজেকে বারুদ ও অস্ত্রের ভাণ্ডারে পরিণত করতে চায়, তবে শেষ পর্যন্ত তা তার জন্যই বিপর্যয় বয়ে আনবে। চীন নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে এবং নিজের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ করবে।
সূত্র: সিএমজি